অমর চক্রবর্তী -এর কবিতা
সর্বনাশ
অমর চক্রবর্তী
পুড়েছিলাম কি মুগ্ধ
হয়েছিলাম জানি না
শাম্মীকাপুর
বৈজয়ন্তীমালা কিটস্ শেলি
আর অনিন্দিতা-
জীবন কি জানতাম না
বুঝতাম না!
হঠাৎ রবি ঠাকুর, পথের
শেষ কোথায়
ভবিষ্যৎ একটু একটু করে
বেরিয়ে আসে।
যখন দু'টাকায় সিনেমা
দেখতাম
তখন বুঝতে পারিনি সামনে
কত জটিল সময়
মরুভূমিতে ডানা ভাঙার
গান
শুনতে হবে-
যখন কিটসে্ মুগ্ধ হলাম
ফানি ব্রাউন খুঁজতে
লাগলাম
তারপর অনিন্দিতা-
পুড়তে থাকলাম বদতমিজ
হয়ে
চাহে মুঝে কহি মুঝে
জংলী কহে
এই ভাষায় ডাকি
অনিন্দিতা
এসো সর্বনাশ-
অনিন্দিতা আসেনি, সেটাই
এই কবিতার জীর্ণ ইতিহাস।
অমর চক্রবর্তী -এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ৩০, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: