নীলাঞ্জন কুমার-এর কবিতা
কি অদৃষ্ট
নীলাঞ্জন কুমার
কে ঘুঘু কে ফাঁদ
কল্কি আমলে চিনতে
জেরবার।
বুঝলেন কিনা, যেভাবে
দিনকাল কাটিয়ে ক্রমশ
বুড়ো হচ্ছি তাতে বাঁচার
স্বাদগন্ধ কেমন
বিস্বাদ।
ঘুঘু ও ফাঁদের
সারাক্ষণের
লড়ালড়ি বুঝতে গিয়ে
রক্তের জোর যত কমে
ঠিক তত জাপটে ধরে
দুজনে,
কেমন করে যেন নিয়ে চলে
তাঁদের কাছে।
আমায় নিয়ে দঁড়ি টানাটানি
খেলে
ওঁরা বেশ মজা পায়,
নিজের ভবিতব্য নিয়ে
হাসবো না কাঁদবো!
বুঝলেন কিনা, যে
যত
নিজেকে বিবেচক ভাবুক
সব কিছু বুঝে
নিয়ে
মাতব্বর সাজুক
শেষমেশ ঘুঘু ফাঁদের
টানাটানি তাদেরও ছাড়েনা
কি অদৃষ্ট ! কি অদৃষ্ট!
নীলাঞ্জন কুমার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
সেপ্টেম্বর ৩০, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: