লিপি সাহা-এর কবিতা


ইতি বর্তমান


লিপি সাহা 


ইতিহাস হয়ে যাওয়া মুহূর্তের স্মৃতিচারণে
বিভোর একটি মন
এই মুহূর্তে অতীত আর বর্তমানের টানাপোড়েনে বিধ্বস্ত।
চারপাশে বিরাজমান অন্ধকারাচ্ছন্নতা ....
ইতিহাস বর্তমানে এসে দাঁড়িয়েছে
আর বর্তমান বারবার ইতিহাস খুঁজে বেড়ায়,
আবহমান ধরে গতিশীল এই চয়ন 
যেন কিছুতেই থামতে চায় না।
অতীত থেকে বর্তমান -
মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে ঘড়ির কাঁটা,
সময় বয়ে চলেছে স্রোতের সাথে পা মিলিয়ে,
আর প্রতিটা বর্তমান দিনের শেষে
ইতিহাস হয়ে যাচ্ছে।
আলো-ছায়াময় বিকেলের রক্তাভ রোদ্দুর
দুর্বল সেই মনের কাছে দাঁড়িয়ে জানান দেয়- 
সীমাবদ্ধ সময়ের অস্তিত্ব,
মোমবাতির শেষ শিখা টুকুর মতই
দপ দপ করতে করতে
একদিন বিলুপ্ত হয়ে যাবে প্রাণ
আর কর্পূরের মত উবে যাবে
কার্বনের সেই বিষাক্ত ধোঁয়াটুকুও ...
লিপি সাহা-এর কবিতা লিপি সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on সেপ্টেম্বর ৩০, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.