আবু আরশাদ আয়ুব-এর কবিতা


স্মৃতি


আবু আরশাদ আয়ুব


কোনও এক কালবোশেখী ঝড়ে ঊড়ে নিয়ে গেছে সব স্মৃতি
নাকি সমুদ্রে তীরের লেখা স্রোতের ঢেউ এসে দিল মুছি?
পাল ছিঁড়ে মাছ নদীতে ডুবে গেল স্মৃতির নৌকা
কোন গ্রহণ এসে গ্রাস করল আমার স্মৃতিময় গগনটাকে?
জীবন ভেলায় ভেসে ভেসে বেড়ায় মায়াবী অমর স্মৃতিপট,
রূপকথার গল্পের অলীক কল্পনার কোন জাদুতে মিশে গেল স্মৃতিপট?
শৈশব, কৈশোর, যৌবন জুড়ে গ্রামে, শহরে, স্কুলে, কলেজে, সমাজের সংসারে
স্মৃতি কত শত আমৃত্যু বেড়াজাল বুনে চলে মরীচিকার তরে
স্মৃতি কথার প্রতিনিয়ত জন্ম হয়, মৃত্যু নয়
তবুও স্মৃতিরোমন্থনে বাঁচা, শৈশবের স্কুলের স্মৃতি অবিরাম যেন জীবন্ত মনে হয়…..

আবু আরশাদ আয়ুব-এর কবিতা আবু আরশাদ আয়ুব-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.