মণিকা দাস-এর কবিতা


রাতের পাঁচালী

 
মণিকা দাস


শেষবারের মত বেজে ওঠে টেলিফোন
ছুঁটে যাই, ব্যার্থ হয়ে ফিরে আসি
লম্বা হচ্ছে রাত
একে একে নিভে যাচ্ছে গৃহী আলো
বারোয়ারী স্ট্রিট লাইট নিঃস্ব হচ্ছে ক্রমশ
ভেজা গন্ধরাজ মিশে যাচ্ছে রাতের শরীরে
আমার বিছানা জুড়ে শুধুই কবিতার বই।
নিয়নের জোরালো আলোয় মাথা চোখ ঝিমঝিম
রাত জাগা প্যাঁচা ডেকে ওঠে বাইরে কোথাও
বুঝি অনেক রাত হল
আলো নিভিয়ে অন্ধকারের মুখোমুখি আমি
ভেসে আসে বকুল গন্ধ
পাশের বাড়ির মহিলার আর্তচিৎকার 
কি চেয়েছিল ওই নারী!
নদীর কাছে, বাতাসের কাছে, পৃথিবীর কাছে
মেলেনি কি তাঁরা জীবনের হিসাব নিকাশ
মিলেছে কি তোমার আমার
আমাদের সবার
স্মৃতি-বিস্মৃতির অতলে ডুবতে ডুবতে লেগে আসে ঘোর
বাইরে রাত তখন মোহিনী হয়ে উঠেছে।
মণিকা দাস-এর কবিতা  মণিকা দাস-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.