মাধবী দাস-এর কবিতা
খোঁজ
মাধবী দাস
পৃথিবীর ঢাকনা খুলে
বের হয়ে এসেছিল 'সুখ' নামে বিমূর্ত শব্দটি
সঙ্গে এনেছিল একটি অলীক কম্পাস
আর একটি পাখির পালক
পাহাড়ের অরণ্যের শহরতলির সিঁড়ি বেয়ে
বুকের শ্যাওলা জমা ইটে
কম্পাসের ছায়াটি পড়তেই
দাউ-দাউ করে জ্বলে উঠলো নীল চাঁদ
চাঁদের শিবিরে মহাসাগরীয় ঢেউ
ঢেউয়ের বেগবান উল্লাসে
আমার পাঁজর কাঁপা আলো
উড়ে যায় ফিনিক্সের মতো
ফিনিক্সের ঠোঁটে ঠোঁট রেখে
কম্পাসটি খুঁজতে থাকে সুখ
সুখ খোঁজে পাখির পালক।
মাধবী দাস-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০১, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: