নরেশ দাস-এর কবিতা


আমাদের চারপাশে


নরেশ দাস 


আমাদের চারপাশে অনন্য ভালোবাসা--
হেলদোল খায়, মুচকি হেসে তাকায় আকাশে।
বিন্দু বিন্দু দুঃখ, প্রেম-- 
ঘাম হয়ে মিশে যায় মলয়-সাগরে।

আমাদের চারপাশে ঝিলিক সকাল-- 
আলো ছড়ায় অনাথ আশ্রমে,
ধুলো মেখে দূ'হাত ছড়িয়ে শিশু নাচে, 
হেসে ওঠে কুয়াশার ভোর।

চৈত্র বাতাস ও শিরীষ ফলের মত,
যেন ফুল বালিকারা খেলা করে।
নরেশ দাস-এর কবিতা নরেশ দাস-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০১, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.