দীপ্তি রায়-এর কবিতা
হারিয়ে যাওয়া ঠিকানা
দীপ্তি রায়
অন্ধ ভিখেরির মতো দৃষ্টিহীন চোখে পথ খুঁজে ফিরি, নিজেরই পায়ের কাছে।
হাঁটু মুড়ে বসে শুশ্রূষার লোভে নিজেকে ছুঁয়ে থাকি।
মনে মনে কল্পনা করি,
তোমাকে ঘিরে থাকা ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলো,
জেলে ডিঙিদের মতো,
রোজ তোমার পায়ের কাছে এসে জড়ো হোক।
আর তুমি ঈষৎ ওমের লোভে,
সাজিয়ে তোলো একটা আস্ত ঘরবাড়ি।
রোজ তোমার নামে চিঠি লিখি,
ফেলে আসি নামহীন ডাক-বাক্সটায়।
চিন্তা কোরো না,
এই বর্ষাতেই আমরা বাড়ি ফিরবো একসাথে।
দীপ্তি রায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০১, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: