কৃষ্ণা সাহা-এর কবিতা
অবাঞ্ছিত...
কৃষ্ণা
সাহা
আবেগহীন
সহবাসে
কখনও
জন্ম নেয় অবাঞ্ছিত
ভ্রুণ...
ক্ষুধার্ত
বাজ যতোই উপরে ওঠে
নজর থাকে
ভাগারে।
উঁচু
জাহাজের মাস্তুল
বট বৃক্ষের
কানাকানি
দেখি আমিও...
নিয়ম
ভাঙতে গেলেই
তুমি
তো পতিত হবেই
এ সমাজে...
আগুন
সততই সর্বনাশী
আবার
আবাদও করে
দিবানিশি।
কৃষ্ণা সাহা-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০২, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: