সম্পা দত্ত দে-এর কবিতা


খাজুরাহো

 
সম্পা দত্ত দে


তোমার শরীর জুড়ে

আমার ভালোবাসা

খাঁজে খাঁজে শ্রাবস্তীর কারুকাজ,

খাজুরাহো অজন্তা ইলোরা!

বৈদুর্য্যমণি রহস্য অতল জলের আহ্বান।


                 দেয়াল নামায় মিথুন চিত্র,

ধূসর সময় মাখে নিঃশ্চুপ জলজ নেশা।

ছুঁয়ে থাকে মুখোমুখি অনুরাগ।

নিঃস্পাপ শরীর বেয়ে কুয়াশা ভেজা ভোর।

ইতিহাস ঐতিহ্য সাক্ষী সময় দলিলে।
সম্পা দত্ত দে-এর কবিতা  সম্পা দত্ত দে-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০২, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.