তীর্থঙ্কর মন্ডল-এর কবিতা
ঈগলের চোখ
তীর্থঙ্কর মন্ডল
তোমার
ভালোবাসার চোখ ঈগলের মত
আর ঠোঁট
ভরা বৈরাগী হাসি
কপোল
জুড়ে পেলবতা ছড়ায় যখন
আমি আমার
বয়ঃসন্ধী মুছতে রাতভর
ডালি
ভরে নক্ষত্র পেরে আনি
কুয়াশায়
ময়শ্চারাইজার খুঁজি....
এই সব
কপোট মিথ্যেগুলো হজম নাহলে বোলো
এক কৌটো
পাঁচন এনে দেবো
দেবো
অকৃত্রিম বারি রাশি
তা কপালে
ছুঁইয়ে তুমি শুচি হও ;
শুচি হাসি হেসো।
তীর্থঙ্কর মন্ডল-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০৩, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: