লিপি সাহা-এর কবিতা

বোধ

 
লিপি সাহা


হে চিরন্তন,
               ক্ষমা করো না আমারে
যদি পাপের উদৃপ্ত গ্রীবা
গ্রাস করে আমারে।

হে শাশ্বত,
               যদি আবার করি কোনো ভুল
               তুমি মার্জনা করো না একচুল,
               যদি নির্দোষীরে করি আঘাত
               নির্দয়ের মতো,
               ফিরিয়ে দিও আমার অন্তরে
               বিষজ্বালা শত শত।

যদি না হতে পারি
অসহায়ের সহায়,
তবে আর আমারে
বেঁধোনা কোনও মায়ায়।

নিষ্ঠুর পাষাণ যদিও বা হই
ব্যথাহতের ব্যথার কারণ না যেন হই।
যদি না পারি হতে ব্যথিতের সমব্যথী,
তবে আমার অজ্ঞানেও যেন
কভু কারো না হয় ক্ষতি।

যদি কোনো অশুভ বাক্য আমার
মুখনিঃসৃত হয় অমাঙ্গলিক হয়ে
তুমি দীর্ঘায়ু করো তোমার শুভাশিস ঢেলে
শতায়ু করো আমার আয়ুটুকু তাঁরে দিয়ে।
লিপি সাহা-এর কবিতা  লিপি সাহা-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০৩, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.