অমিত কাশ্যপ-এর কবিতা

মেলবন্ধন 


অমিত কাশ্যপ


রাস্তা কেবলই সামনে এগোয়
মুঠো মুঠো দৃশ্যপট খুলে যেতে থাকে
কিছু চেনা, কিছু অচেনাও
স্মৃতিভাণ্ডার পূর্ণ হয়ে উপচে পড়ে

রাস্ত কেবলই এগোয়, রাস্তা ও পায়ের মেলবন্ধন
অনেকবার ব্যাস্ত হয়েছি
অনেকবার ঋতু বৈচিত্রের স্বাদ নিতে নিতে ফেরায়
যবনিকা কোন পর্যায়, ভাবতে থাকি

হারিয়ে যাওয়া মানুষের কথায়, মনে আসে
মনে আসে দিনকে রাতের মত সচল
চাঁদই পারে সংসার সাজাতে
অগোছালো, তবুও ছড়িয়ে ছড়িয়ে বিনম্র চন্দ্রালোক।
অমিত কাশ্যপ-এর কবিতা অমিত কাশ্যপ-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০৩, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.