নীলাঞ্জন কুমার-এর কবিতা


প্রাপ্তিবোধ             


নীলাঞ্জন কুমার 



১.

যা পাবার যদি পেয়ে যাওয়া যায় 
তারপরের আকাঙ্ক্ষা তরতরিয়ে 
সামনে।

এ না হলে জীবন! এ না হলে অতৃপ্তি!

২.

দৌড়োও দৌড়োও দিন, যত পার -
তোমার ভেবে তো কোন লাভ নেই ,

সব লাভ কাঞ্চনে, কে না জানে !

৩.

কিভাবে কাটাবো আমিই বুঝবো 
সামনে অন্ধকার থাকলেও ভালো
আলোতেও 

দয়া করে কেউ একান্ত প্রাপ্তিবোধের 
সামনে দাঁড়াবেন না।
নীলাঞ্জন কুমার-এর কবিতা নীলাঞ্জন কুমার-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০২, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.