অজিত অধিকারী-এর কবিতা
দাওয়াত
অজিত
অধিকারী
কেইবা
দিয়েছে নাম এই সোনাতুলি গ্রাম
এত যে
সোনার খনি আমি কচু জানতাম
শিশিরে
শিশিরে পথ সূর্যাস্তের পর নেমে আসে ছবি
অবাক
বালক এক দিনরাত ছন্দ খোঁজে কবি
ধানক্ষেত
বনক্ষেত এখানে ভাওয়াইয়া গান
নদী যায়
মাঠ গায় খেলা করে দোতারার টান
জুম করে
ছবি তুলি কাছে বাজে পুজার সানাই
একদিন
এসো, এই দাওয়াত তোমাকে জানাই।
অজিত অধিকারী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০২, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: