বেণু সরকার-এর কবিতা


কাকে ছোটো ভাবি


বেণু সরকার


কাকে আমি ছোটো ভাবি
অনামা ছোটো নদী
সেও তার গরিমা দেখালো
পুলি পিঠের মতো ছোট্টো
একটা টুনটুনি
সেও কেমন নিয়মনিষ্ঠ

একটানা বৃষ্টির পর
এক ফালি রোদ
গোটা শহর মাতিয়ে দিল
কাকে আমি ছোটো ভাবি?
বেণু সরকার-এর কবিতা বেণু সরকার-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০২, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.