অমর চক্রবর্তী-এর কবিতা
উপলব্ধি
অমর চক্রবর্তী
যে আমার
কঠোর সমালোচক
তাকে
আমি দুর্যোধন মনে করি না
নষ্ট-নীড়ে
তিনি যুধিষ্ঠির-ও নন, কারণ
পরিপূর্ণ
হতে প্রভাত লাগে, লাগে সন্ধ্যের শরম।
২.
মঘা নক্ষত্র
শ্রেফ কাঙালদের জন্য
চাঁদ
খেতে পায় না তাঁরা, মদ শুধু
যৌবনে
অপরাহ্ন!
৩.
সবার
বুকেই ঝরণা থাকে
শুধু
কান পেতে শোনার কেউ থাকে না
রতি অভিসারে
মাতে তাঁরা জিরো আওয়ারে
প্রকৃত
চুম্বন হয় না।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
অক্টোবর ০২, ২০১৯
Rating:
কোন মন্তব্য নেই: