ঊর্মিলা চক্রবর্তী-এর কবিতা

অস্বীকার

 
ঊর্মিলা চক্রবর্তী


মৌসুমী ফুলের মুখে অপলক
তোবড়ানো গালের ফ্রেমে ধরা তীব্র চোখ;
কোন ভাবনার ছায়া ঘোর হয়ে 
অন্ধকার গাঢ় হয়ে আসে।

মাটি খুঁড়ে শিকড়ের গোপন খবর খুঁজে সারা
মানুষটা। ফুলের অন্দরমহলে
খুরপির অক্লান্ত সন্ধান কোন বার্তা দেয় তাকে?

মাটির বুক ভরা অন্ধকার জ্বালিয়ে দেয় 
প্রাণের সমিধভার,
আকাশের মুখে চেয়ে উচ্ছ্রিত ফুলের বিভাস
ভুলে যেতে চায় সব ঋণ,

মাটির অসীম দান, মানুষের হাড়ভাঙা শ্রম, ভালোবাসা।
ঊর্মিলা চক্রবর্তী-এর কবিতা  ঊর্মিলা চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ০২, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.