অরুণ চক্রবর্তী-এর কবিতা

শীতের প্রতি বার্তা


অরুণ চক্রবর্তী


একটু একটু হিম পড়ছে চিমটি দেয় যে ঠান্ডা 
দুষ্টুমি এবার করলে ওরা মারবো ওদের ডান্ডা
বুড়ো-বুড়ি বলেই আমাদের যা ইচ্ছে  করবে
সুযোগ পেলেই রাস্তাঘাটে কামড় দিয়ে ধরবে
ভাবছে ওরা মগের মুলুক সবই হাতের মুঠোয় 
ঝাঁকুনি একটা দিলেই সব পায়ের তলে লুটোয়
শীত এবার পড়ুক যতই হাতের সামনেই অস্ত্র
কঠিন লড়াই হবেই তখন শরীরে শীতের বস্ত্র
তার আগে মিষ্টি করে বলবো হেমন্তের কানে
শীত যেন বাঁদরামি না করে বৃদ্ধদের কথা মানে
শীতের সাথে বৃষ্টি হলেই বাঁধবে সোজাসুজি যুদ্ধ
বৃদ্ধদের পাশে সাথী তখন সাক্ষাৎ গৌতম বুদ্ধ
বলং বলং বাহুবলং যতই ইচ্ছে বলুক খুড়ো 
শীত এবার কামড় দিলেই মটকে দেবো মুড়ো।
অরুণ চক্রবর্তী-এর কবিতা অরুণ চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on অক্টোবর ১৭, ২০১৯ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.