অমর চক্রবর্তী-এর কবিতা
ভাগাভাগি
অমর চক্রবর্তী
তোমাকে তেমন সঙ্গ দিতে চেয়েছি
যেমন শিব ঠাকুরের মাথায় গঙ্গা।
সংসারকে মনে করেছি ফুলের বাগান
তোমার জন্যই সংরক্ষণ করেছি ধান, পান
গাইবে ব'লে সাজিয়েছি গীতবিতান।
তুমি অবগাহন ভালোবাসা
দৃষ্টিতে খনন করি দিঘি
পরম শত্রুও যেন বলতে না পারে
তোমায় কষ্ট দিয়েছি।
তাই আশ্রয়ের নাম রেখেছি ভাগাভাগি।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ১৫, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: