অশোক চক্রবর্তী-এর কবিতা

 চৈতন‍্য


অশোক  চক্রবর্তী


আরও এক সূর্যোদয়, আরও এক

নতুন বছর __ সেই কত দিন আগে

তুমি বলে গেলে __ 'তোমাদের চৈতন‍্য হোক'__

আজও তুমি কল্পতরু __দেখো

চৈতন‍্য ডুবেছে পাঁকে ভরা ধর্ম-পুকুরে

কার ধর্ম কে ভাগ করে

বর্ণ ও পোষাকে __



কল্পতরু আমাদের চৈতন‍্য ফেরাও

নতুন বছরে __

অশোক চক্রবর্তী-এর কবিতা অশোক  চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ১৫, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.