অপূর্ব কুমার চক্রবর্তী-এর কবিতা
নির্জনতা
অপূর্ব কুমার চক্রবর্তী
নির্জনতা ভীষণ দুর্লভ সেটা বুঝেছিলাম আটিয়ামোচরের বনানীতে
একটা উপুড় করা পরিত্যক্ত লক্ষীর পটের মতো পেটে
মাকড়সার জালের মতো অজস্র ভাঁজের মাঝখানে
হারিয়ে যাওয়া তার যুবতী নাভি
সজোরে ঢেকে রেখছিল খিদের ড্রাম বিট
আমার নির্জনতার সাধ ফুৎকারে উড়ে যায় সেই গান যখন দাবানল হয়ে ওঠে।
অপূর্ব কুমার চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ১৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: