অমর চক্রবর্তী-এর কবিতা
মহানিষ্ক্রমণ
অমর চক্রবর্তী
অকথ্য রাজনীতির মুঠো থেকে
পিছলে যাই
পিছলে যাই স্নানের সময় সাবান যেভাবে
সংসার যাপনে অনেক কলহ আছে, থাকে
তবু তাকেই কীর্তনের সুরে করি প্রিয়জন
সেই রোদ বৃষ্টিই কন্ঠ জড়ায়, উৎসবে চায়
সেই মিছিলে ডুবেই শুদ্ধ স্নান।
জীবন যাপনে কলহ আছে, থাকবে
বিবাহের মিষ্টিও বাসি হয়
তবু, স্মৃতিকর ডিপ ফ্রিজে রমণী-রাগ
সেই সব নামিয়ে সাজাই উপাসনার ডিশ
স্বপ্ন পরাগ।
সংসারে ভুলভুলাইয়া আছে, কাটাকুটি নেই
মানবতার।
অমর চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
জানুয়ারি ১৬, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: