অমর চক্রবর্তী-এর কবিতা

ডাক


অমর চক্রবর্তী


কোনো কোনো ডাকে সাড়া না দিলে

দুহাত অশ্রু ভরে

বিরহিণী কাব্য রচিত হতে থাকে

আশ্লেষ-অলংকারে।


কিছু ডাক সুগীত, কোনো সুদর্শন

অহংকারী ডাকে ছায়া দেখি

রুক্ষ মুখশ্রী, চাঁদ তো নয়

নয় আলোর চুম্বন।


আমাকে প্রতিদিন ডাকে রহস্য-আকাঙ্খা

রাত্রির ঋতুসংহারে...

আমি দেখি অনিন্দিতাই ডাকছে এখনো

দাঁড়িয়ে বিস্ময়ের সরোবরে।

অমর চক্রবর্তী-এর কবিতা অমর চক্রবর্তী-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ১৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.