অনন্যা বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

সেতু


অনন্যা বন্দ্যোপাধ্যায়


তোমার আমার মাঝে এক বিষলতা

দুলতে থাকে যেন স্বপ্ন খরিশ 

তোমার আমার মাঝে কথার প্রাচীর 

যেন নির্জনে ভিজে ওঠা মুগ্ধ বারিশ 

তোমার আমার মাঝে 'চুপ' পাথর চাপা

এক অকথিত নীল অপরাধ

রংয়ের আড়ালে বিবর্ণ হতে হতে

সোনা রং অমূল্য আহ্লাদ

তোমার আমার মাঝে শিমুল কাঁটা

তুলো হয়ে ওড়ে অভিমানে

সাঁকোর ওপরে যেন দুলে ওঠা চাঁদ

যে জন আছে মাঝখানে।

অনন্যা বন্দ্যোপাধ্যায়-এর কবিতা অনন্যা বন্দ্যোপাধ্যায়-এর কবিতা Reviewed by প্রেরণা on জানুয়ারি ১৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.