অনুভব সরকার-এর কবিতা
অনুগামী
অনুভব সরকার
সমস্ত আলোর কাছে অন্ধকার
রেখেছে আশ্রয়
সমস্ত আবেগের কাছে রূপ
রেখেছে বিভ্রম
সমস্ত গন্তব্যের কাছে পথ
রেখেছে ভ্রমণ
সমস্ত সান্নিধ্যের কাছে
দীর্ঘশ্বাস
রেখেছে প্রণাম
সমস্ত বিষাদের কাছে
অনুতপ্ত ঘাতকের মতো
রেখে যাই
অপস্রিয়মাণ
ব্যর্থ এ-জীবন
অনুভব সরকার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ১২, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: