তৃষ্ণা বসাক-এর কবিতা

টিস্যু পেপারের পানসি


তৃষ্ণা বসাক


মাঝ চিলিকায় শোনা যায়

বুকের ভেতর ঝুরঝুর করে বালি ভাঙছে,

পুরো বালি ঝরে গেলে

আবার ঘড়িটা উলটে দিতে হয়,

আমাদের ছোঁড়া একলেয়ার্স চুষতে চুষতে

মাঝি বলে

- এদিকে নয়, ওই ওই দূরে,

ওই যে, ওই ••••


বকের পাখার মতো

ছোট্ট একটা দ্বীপ,

তারপর একটা সমুদ্র,

তারপর একা,

তারপর ছবি পাল্টানোর গল্প ••••


ফেরার পথে

গুর্জরী মুড়ির সঙ্গে

রাজধানীর চিপস -

টিস্যু পেপারের পানসি

সব নিয়ে ফিরছে,

নামগুলো শুধু আটকে গেছে

মায়াবী শ্যাওলায়!

তৃষ্ণা বসাক-এর কবিতা তৃষ্ণা বসাক-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ১৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.