শকুন্তলা সান্যাল-এর কবিতা

অনুশাসন, বলছি তোমাকে 


শকুন্তলা সান্যাল 



স্বরবৃত্ত হাং হয়ে আছে,

তবু মহান সঙ্গীতজ্ঞ যেন 

গো এজ ইউ লাইক শেখাচ্ছেন আমায়!

আর আমি বাধ্য মেয়ের মতো ধান ভাণছি ?

প্রশ্ন যে রাখব তেমন হরলিক্স ও পড়েনা পেটে।

অথচ আমি বড়লোক, তেমনটাই বান্ধবী শুনিয়ে রেখেছে।

হে মহান পরিত্রাতা!

তুমিও চুষিকাঠি দিয়ে, কেনো গো ভুলিয়ে রাখো আমায়?


মেঘ দেখলে আমার যে কেমন হয়!

অক্ষরে জলে কেবলি তখন সনেট ভালো লাগে।


ভালো থেকো প্রিয় অনুশাসন, 

হাং সরে গেলে একদিন ঠিক লুডো খেলা হবে।

শকুন্তলা সান্যাল-এর কবিতা শকুন্তলা সান্যাল-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ১৭, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.