সমরেশ মণ্ডল-এর কবিতা

আলোর আশ্রয়


সমরেশ মণ্ডল


যত আলো ছিল বুকের ভিতর

সব জড়ো করে

দিয়েছি তোমার বুকে

স্বাভাবিকের থেকে অধিক আলোয়

বেড়ে উঠেছে হৃদয়,

বক্ষ আর হৃদয়কে অভিন্ন শুভেচ্ছার দূত হিসেবে

ওষ্ঠকে

প্রাধান্য দিয়ে পেয়েছি অক্ষর পিপাসা

তুমি হাত দিয়ে

চম্পক আঙুল দিয়ে

নিবিষ্ট নির্মাণের মৃদু রিণরিণে অরণ্যে

অক্ষর-বাতাসে কেঁপে উঠেছ,

তুলে দিয়েছ অনন্য আলো!


সুন্দর আশ্রয় হয়ে উঠছে দুটি বাহুর মধ্যস্থ

প্রসারোপম উপাখ্যান।

সমরেশ মণ্ডল-এর কবিতা সমরেশ মণ্ডল-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ১৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.