অজিত ত্রিবেদী-এর কবিতা

অগ্নিসূত্র


অজিত ত্রিবেদী


মেধা ও বমনের মাঝখানে শূণ্যতার ক্ষুধা, হরিণী চোখের

মায়ায় থমকানো পথ, দশ দিগন্ত খুবলে খাচ্ছে ধাতব অঙ্গার

পা এখন কোথায় যাবে, হায়, আশ্চর্য আগুন মুখে নারিঙ্গার জঙ্গলে

মুখ থুবড়ে প'ড়ে আছে হা-মুখ ব্রহ্মাণ্ড


প্রতিটি মৃত্যুর ভাঁজে লুকোনো আগুন, নখের বর্শায়

যাত্রা ঘনঘোর, মস্তিষ্কের রেশমতন্ত্র, ঘুমের পরিধি ঢুঁড়ে

একা একা যেদিকেই যাও, জঠরে আতপ তণ্ডুল, আর

ভিক্ষাপাত্র ঊর্ধ্বে রেখে অস্তিভূক অন্ধজলে জনম-হারিণী

অজিত ত্রিবেদী-এর কবিতা অজিত ত্রিবেদী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ১৯, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.