মাধবী দাস-এর কবিতা

খাদ


মাধবী দাস


অবৈধ উনুনে পুড়লে অলঙ্কারে খাদ থেকে যায়?

পরিচ্ছন্ন ধারণাই জীবনের শেষ কথা নয়

সোনার যেটুকু খাদ সেটুকুই গহনার শোভা


একটি ঘুমের থেকে ব্যর্থ হয়ে ফিরে এসে দেখি, 

অসহ দহন জ্বালা নৈঃশব্দ্যের সূক্ষ্ম সর্বনাশে 

শৈল্পিক বেহালা হাতে ভাঙা মসজিদের বারান্দায়

মৃত্যুহীন হাহাকার জপছে ছাই চাপা ছিন্ন শব

লো বি.পি-র মতো করে একা জেগে আছি দীর্ঘ পথে

দ্বিধাহীন হেটে চলছি কর্কটক্রান্তীর পথ ধরে ।


নির্বাচনি-ইস্তেহারে অগ্নি বলয়ের কথা লেখা 

হলমার্ক দেওয়া আছে যোগ্যতার মাপকাঠি মেনে

ম্যাজিক-ছোঁয়ায় তৈরি অণু-পরমাণুগুলি শুধু

বাইশ ক্যারেটকেই জার্নির স্বচ্ছতা ভেবে নেয়

অথচ, তুমিতো ভাবো উত্তাপে শরীর পোড়া পাপ

মাধবী দাস-এর কবিতা মাধবী দাস-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.