শিপ্রা-এর কবিতা

সহজ কখনও কঠিন 


শিপ্রা (লাভলী)


যতোটুকু মানায় ততটাই দিলাম

বাকিটুকু মানিয়ে নিয়ে চলা

নিষিদ্ধ সুখেরা অশান্ত সুখে গাঢ়!!


কোনও কোনও প্রেম, প্রেমিককে খুন করে 

ধোঁয়া ওঠা গরম চা, আর ধোঁয়াটে সন্ধ্যে

মাঝেসাঝে একা, একদম একা থাকা জরুরী!!


সমস্ত মানুষ থেকে আলাদা এক তন্ত্র  

সহজ শব্দ, কখনও কঠিন হয়ে যায়!!

শিপ্রা-এর কবিতা শিপ্রা-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ০৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.