শকুন্তলা সান্যাল-এর কবিতা

জয় হোক বাংলার, ভাষার


শকুন্তলা সান্যাল 


আমার ঘরে দুটি জানালা আর একটি দরজা আছে।


জানালা দিয়ে ইংরেজি ও হিন্দী ভাষারা ঘরে আসে,


খেলা করে বাংলার সাথে। পড়ায় বোঝায় তারপর ওরা 


তারপর ওরা হাসে,না বুঝেই ওরা হাসে, ফাঁসে


না বুঝেই ফেঁসে যায় বাংলার মাধুর্যের কাছে, হারে-


সে হেরে যাওয়ার ভেতর জিঁতে যাওয়া শহীদের গর্ব,


তেমন গর্বের দিনে তো আমারই নব জন্ম, ভাষা-


ভাষা আমার গর্বের আমার নিজস্বী বপন, অক্ষরসুধায় 


জানালা দুটি দিয়ে যদি রোদ্দুর আসে, যদি রোদ্দুর-


রোদ্দুরে লুটোপুটি খাব, শেখাব বাংলা, শিখব যাকিছু ভালো

 

বলো, জয় হোক বাংলার, জয় হোক, বাংলা ভাষার।

শকুন্তলা সান্যাল-এর কবিতা শকুন্তলা সান্যাল-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.