মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া-এর কবিতা

আদরের পরে


মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া


ভাসমান হয়ে যাবো কুঁড়িদের পথ খুলে গেলে

নিঃশ্বাস নামে সেই নদীর জলকণা সৌরভে

উড়ে যাবো বাতাসের গায়

মাইল মাইল পথ দাঁড় বেয়ে এসে

কি ভেবে থেমে, আরও থেমে,অবশেষে

শীতকাল লেগে গেল নৌকোয়।

তখনও বরফ ছিল,

ব‍্যক্তিগত, খুবই বিপজ্জনক আইসবার্গ

হঠাৎই সামনে এলে নিভে যায় পারাপার

কি করবো বলো বরফে ধাক্কা লাগানো ছাড়া

উত্তাপে ঘেমে নেয়ে গলে যাওয়া ছাড়া

জনপদ ভেসে গেলে সেইতো জলকষ্ট নিয়ে বসে থাকো

কম্পাসে খোঁজো ঢেউ,দিকনির্ণয়

জানতে পারো না দূর জলাশয়ে

ঠোঁটে কোন কুঁড়ি এসে গেছে

চেরি লাল লিপস্টিকে পাপড়ির ডানা এতো ছটফট করে

দুচোখের টানাপথ ঝরে আজও ঝরে

তোমার আদরের পরে ...

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া-এর কবিতা মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২২, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.