উত্থানপদ বিজলী-এর কবিতা

প্রেমের আমন্ত্রণ


উত্থানপদ বিজলী


ফাল্গুন পড়তে পড়তেই এ বছর

ঝুপ করে লোডশেডিং হয়ে গেল শীতের,

তাই দ্বারে এসে দাঁড়ায় বসন্ত। 


আমি তাকে অভ্যর্থনা করতে বসে আছি।

যে প্রেম সোহাগ দেখাবে,

দূর থেকে বার্ধক্যের অমসৃণ চর্ম দেখে

ঘুর পথে সরে যাচ্ছে।


অন্তর নয়,

সে বোধ হয় সুচিক্কণ দেহ খুঁজে বেড়াচ্ছে। 

উত্থানপদ বিজলী-এর কবিতা উত্থানপদ বিজলী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ১৮, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.