শান্তা চক্রবর্তী-এর কবিতা
ক্যাকটাস্
শান্তা চক্রবর্তী
এখানে মুহুর্তগুলি পাথর চাপা
বারোমাস
উষর মরুগোনে বিষ্টির দীর্ঘশ্বাস
নদীটিও পথ ভুলে গেছে চলে ---
বীজ থেকে নতুন গাছে ফুটবে ফুল ব'লে।
শীতঘুমে কাতর রাত
মজলিসে মহুয়ার মৌতাত!
সাথী গেছে পরবাস
শুধু জেগে আছে ক্যাকটাস্।
শান্তা চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ১৮, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: