দেবাশীষ ভট্টাচার্য-এর কবিতা

তোমার জন্য


দেবাশীষ ভট্টাচার্য

  

বলছি না- স্থির ভব

বলছি, নাও ঝুঁকি 

ওঠো দাঁড়াও দৌড়াও


তোমাকে আমার ঈশ্বর মনে হ ওয়া দরকার


২।


আকাশপথে তুমি চুম্বন বিলোতে বিলোতে উড়েই চলেছো

আমার অধর ওষ্ঠে তাই এতো মধু, তোমার নামেই ক্ষরিত

তুমি বড়ো চতুর সম্পাদক

অথচ আমি ঠিক লেখক তো ন ই!


৩।


কত্তদিন পর তোমার জন্য আমার শুকনো ঘর

সাজলো যেন ভ্রমণে যাবে

তোমার চোখের আলোয় আলোয়

সে দোলাবে আমার এই ছোট্ট তরীটিকে ...

দেবাশীষ ভট্টাচার্য-এর কবিতা দেবাশীষ ভট্টাচার্য-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২৩, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.