বর্ণজিৎ বর্মন-এর কবিতা

তোমার হাত ধরে


বর্ণজিৎ বর্মন 


তোমার শীতার্থ হাত ধরে 

হিম শীতল হ্রদ পেরোতে চাই 


বরফকুচি বৃষ্টি আসুক ভেজামনের উঠোন জুড়ে 



রজনি গন্ধার পাপড়ি গুলি 

ঘুমন্ত পল্লির বাসর রাতে      

     ভোরের দুয়ারে আলোর গল্পের মতো হয়ে ওঠে 

মাতোয়ারা 



তোমার সহায়ক হাত  ধরে 

আগামী ফাল্গুনী পূর্ণিমা ছুঁইয়ে দেখতে চাই 



আমার অনির্বাণ ঝুঁকি নিয়ে 

আলোর দিকে প্রশ্ন নিয়ে যাবে


সমস্ত অমাবস্যার পরিবারে 

জম্ন নেবে, জ্যোৎস্না নামে 

দেবকন্যা

বর্ণজিৎ বর্মন-এর কবিতা বর্ণজিৎ বর্মন-এর কবিতা Reviewed by প্রেরণা on মার্চ ০৩, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.