আশিস সরকার-এর কবিতা
ফেরা
আশিস সরকার
যাব কোথাও, এই ভেবে পথে নেমেছিলাম-
হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম এই এখানে -
এখানে এসে আর কোথাও এগোনোর পথ নেই
না ডানে - না বাঁয়ে না উত্তরে - না দক্ষিণে না পুবে...
নিরুদ্দেশের পথিক থেমে গেল - এই অন্ধপথে...
এখান থেকে আর কোন দিকেই যাবার নেই -
এখান থেকে আর কোন দিগন্ত নেই -
এখান থেকে শুধুই ফেরা - ফেরা আর ফেরা
ফেরা শুধু জন্মান্তরের দিকে - না চাইলেও ফেরা -
শুধু ফেরা আর ফেরা... শুধু অতীতে ফিরে যাওয়া...
আশিস সরকার-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
মার্চ ০৪, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: