সীতাংশু গোস্বামী-এর কবিতা

আনলক


সীতাংশু গোস্বামী


আনলক করে হাঁটো, হেঁটে চলো সমুখের পানে;

মুখে মাস্ক পরো, চলো অগ্রগামী কর্মযজ্ঞ-গানে।


হতাশা বেকারী থাক্, সহিষ্ণুতা হোক না পাথেয়;

মানুষই প্রাণেশ তাই কাজের সন্ধান করে যেও ...


বাড়িতে পাখির চাষ করো, গড়ো পাখির কলোনী;

নানা রঙা মাছ আনো - জীবিকার শুভদ সরণি।


হাঁস পুষে ফার্ম করো - দুনিয়ায় কত কর্মধারা,

মাসরুম ক'রে দেখো, ঠিকানায় আরেক ইশারা।


জীবন সহজ নয়, দ্বন্দ্ব আছে প্রত্যেক পরাণে;

পরাণে পরাণ বাঁধা, থির হও নব অভিজ্ঞানে।

সীতাংশু গোস্বামী-এর কবিতা সীতাংশু গোস্বামী-এর কবিতা Reviewed by প্রেরণা on ফেব্রুয়ারি ২০, ২০২১ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.