শান্তনু গঙ্গারিডি-এর কবিতা
ফিশ-ফিঙ্গার
শান্তনু গঙ্গারিডি
মিডিয়ায় ঝড় তুলেছ বলে আঙুল তুলেছি এমন নয়।
আমি তো দাঁড়িয়ে রয়েছি আকরিক হৃদয় নিয়ে
চিলে কোঠায় ফেলে রাখা তেপান্তরের মাঠ।
ঠাণ্ডা হওয়ার জন্য তোমার জ্বলন্ত পিঠে হাত রাখতাম।
ধারাবাহিক ভাবে পিছিয়ে থাকতে থাকতে বরফের জগত-সংসার গচ্ছিত রেখেছি ডিপ-ফ্রিজারে।
নিঃসঙ্গ ধূপগন্ধ গায়ে মেখে অসাড় হয়ে যাব একদিন।
গরম কফির সাথে ফিশ-ফিঙ্গার খেতে খেতে দেখে নিও
চন্দ্রাহত বারবেলার লাইভ অনুষ্ঠান।
শান্তনু গঙ্গারিডি-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২০, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: