রঘুনাথ চট্টোপাধ্যায়-এর কবিতা
চোঁয়া ঢেকুর
রঘুনাথ চট্টোপাধ্যায়
সামনে ম্যাডেজিবিহীন অন্ধকার
দাঁড়িয়ে আছি তালপাতার সেপাই
ভাইরাস ঝলাসে শুকিয়ে যাচ্ছে
ভেতরের সুভাষচন্দ্র
অপমানে নামিয়ে আছি চোখ
স্তব্ধতা চিবিয়ে খাচ্ছে রৌদ্রবীজ
চোঁয়া ঢেকুরে পুড়ে যাচ্ছে লাইব্রেরী
সংক্রমণে ছুটে যাচ্ছে রক্ষাকবচ ... !
রঘুনাথ চট্টোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২৫, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: