কৌশিক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
সংক্রামক
কৌশিক বন্দ্যোপাধ্যায়
না, দেখিনি লোকনৃত্য - এর অন্তরালে
বিমান কামান সাঁজোয়া র শোভাযাত্রা!
না, দেখিনি ভারত গরিমার প্রতীক
লালকেল্লা তে পতাকার রঙ কখন কী!
দেখেছি একটি শিশুকে সাইকেলে
দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছতে
অন্য কুরুক্ষেত্রে - যেখানে
অসম লড়াইয়ে ক্ষুধা তৃষ্ণায়
অবসন্ন বাহিনীর হাতে সে দিয়েছে
এক কৌটো বারুদের চেয়েও বেশি:
কয়েক কুচি আচার আর বাজরার রুটি
সঙ্গে মহামারীর চেয়েও সংক্রামক এক হাসি।
কৌশিক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২৫, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: