অশোক চক্রবর্তী-এর কবিতা
মাতৃভাষা
অশোক চক্রবর্তী
আমার মাতৃভাষার জন্য
একুশে ফেব্রুয়ারি রক্তাক্ত হয়
আমার ভাষার সম্মিলিত নিনাদ
কাঁপুনি ধরায় শত্রুর বুকে
আমার ভাষা হাজার কবিতার
ফুল হয়ে ফুটে ওঠে ---
সুর ঝড়ে পড়ে কবির কন্ঠে ---
আ-মরি বাংলা ভাষা ---
হে আমার প্রিয় শব্দেরা তোমরা
বাঁচো - বাঁচো - বাঁচো
বেঁচে থাকো অনন্ত সময় ---
অশোক চক্রবর্তী-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: