বরুণ বসু-এর কবিতা
২১শে ফেব্রুয়ারি
বরুণ বসু
প্রতিটি বছর আসে আর যায়
আমি দীন অতিদীন
এক শব্দ ব্রতী ...
প্রতীক্ষায় থাকি
আকুলি বিকুলি অশ্রুচিত্রমালা আঁকি
২১শে ফেব্রুয়ারি ---
সেই তুমি ফিরে এলে!
যাঁরা চলে গেছে
ভাষার ধ্বনি দিতে দিতে
বাংলা ভাষার চন্দ্র-সূর্য, নক্ষত্র মণ্ডলী
বিশ্বময় তারা জ্যোৎস্না ছড়িয়ে গেছে।
বরুণ বসু-এর কবিতা
Reviewed by প্রেরণা
on
ফেব্রুয়ারি ২১, ২০২১
Rating:
কোন মন্তব্য নেই: